নতুন অ্যাপ ‘বাংলা কুরআন’

২৭ আগষ্ট, ২০২৪ ১৮:০৩  

তথ্যপ্রযুক্তির সময়ে ইসলামিক শিক্ষার প্রসারে গুগল প্লে স্টোরে যুক্ত হলো নতুন ইসলামিক অ্যাপ ‘বাংলা কুরআন’। অ্যাপটি মুসলমানদের জন্য সহজে কুরআন বুঝতে ও অনুধাবনে সহায়ক হবে। অ্যাপে সংযোজিত হয়েছে এমন কিছু সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য পবিত্র কুরআনের আয়াতসমূহ পাঠ করা ও অনুধাবন করা সহজ করে তুলবে।

অ্যাপটি সহজেই পরিচালনা করা যায়। আগ্রহীরা প্রয়োজনীয় সুরা বা আয়াত খুব দ্রুত খুঁজে পাবেন। সার্চ অপশনও আছে। অ্যাপ দেখে দেখে কোরআনের আরবি পড়া যাবে। অ্যাপ থেকে কোরআনের সব সুরার বাংলা অর্থও জানা যাবে। চাইলেই অ্যাপ থেকে কোরআনের অডিও তিলাওয়াত শোনা যাবে।
অনলাইনভিত্তিক অ্যাপ হলেও যারা সব সময় ইন্টারনেট সংযোগে থাকতে পারেন না, তাদের জন্য অফলাইনের সুবিধা দেওয়া আছে। পছন্দের আয়াত বা সুরা বুকমার্ক করে রাখতে পারবেন। আবার প্রয়োজনে নোট লিখে রাখতে পারবেন।

‘আল কুরআন বাংলা’ নামে মোবাইল অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান এআইএ ডিজিটাল জানিয়েছে, ইসলামী শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য করে তোলার উদ্দেশ্যে অ্যাপটি নির্মিত। বাংলা ভাষাভাষীদের জন্য পবিত্র কোরআন পড়তে ও তার মর্মার্থ অনুধাবনে অ্যাপটি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
মানুষ চলাফেরা, আনন্দ ভ্রমণ যে কোনো জায়গায় কোরআন তিলাওয়াতে আগ্রহী হয়। সরাসরি কোরআন শরিফ বহন করা কষ্টসাধ্য, ওজু না থাকলে সঙ্গে কোরআন শরিফ ব্যবহার করাও কষ্টসাধ্য।

তাই অ্যাপটির মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থানে পবিত্র কোরআনের শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ‘Bangla Quran’ বা ‘আল কুরআন বাংলা’ অ্যাপটি। নিজেকে সব সময় কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারবেন।